ছেলে-বউমা মায়ের সঙ্গে থাকেনা। তারা থাকে অন্যত্র। মাঝেমধ্যে আসত দেখা করতে। যেমন এসেছিল গত বুধবার। ওই বাড়ির মধ্যবয়সী মহিলা ভাড়াটিয়া পুলিশে অভিযোগ দায়ের করেছেন, ওদিন তিনি শুনতে পান তাঁর বাড়িওয়ালি প্রৌঢ়াকে তাঁর ছেলে-বউমা মারধর করছে। তিনি দ্রুত সেখানে গিয়ে প্রৌঢ়াকে বাঁচানোর চেষ্টা করেন। অভিযোগ, এসময়ে তাঁকেও মারধর শুরু করে স্বামী-স্ত্রী।
এরপর তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। প্রায় অর্ধনগ্ন অবস্থা করে ফেলা হয় তাঁর। তারমধ্যে চলে মারধর। দিল্লির পালাম এলাকার এই ঘটনা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে পড়ে। সোশ্যাল সাইটে একটি ছবিতে দেখা যায় ওই ভাড়াটিয়া মহিলার সারা গায়ে কালশিটের দাগ, জামাকাপড় ছেঁড়া। ওই অবস্থায় তিনি হেঁটে যাচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…