National

প্রবল বৃষ্টিতে কাশ্মীরে বন্যা সতর্কতা, হিমাচলেও পরিস্থিতির অবনতি

টানা ২ দিন ধরে চলছে নাগাড়ে বৃষ্টি। যার জেরে কাশ্মীরের বিভিন্ন জায়গা ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। ক্রমশ বাড়ছে জলস্তর। ঝিলম নদী কয়েক জায়গায় বিপদসীমার ওপর দিয়ে বইছে। দক্ষিণ কাশ্মীরের সঙ্গমে জলস্তর ভয়ংকর চেহারা নিয়েছে। শ্রীনগরের অনেক জায়গা জলের তলায়। অনন্তনাগের অবস্থাও শোচনীয়। কাশ্মীরে বন্যা সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। বর্ষা ও তারসঙ্গে তাল মিলিয়ে ঝিলম সহ কাশ্মীরের বিভিন্ন ছোট, বড় নদীর জলস্তরের দিকে কড়া নজর রাখছে প্রশাসন। অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের বাড়ি ছেড়ে কোনও ত্রাণ শিবিরে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। দারহালি নদীর জলে ইতিমধ্যেই আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজৌরিতে। কুলগাম ও সোপিয়ানের অবস্থাও শোচনীয়।

প্রবল বৃষ্টিতে নাজেহাল হিমাচল প্রদেশও। ইতিমধ্যেই পাহাড়ি এলাকাগুলোতে ধস নামতে শুরু করেছে। ধসের জেরে বন্ধ হয়ে গেছে লে-মানালি জাতীয় সড়ক। এদিকে বৃষ্টি থামার নাম নিচ্ছেনা। ফলে হিমাচলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। হাওয়া অফিস আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026