National

ঝগড়া থামাতে গিয়ে মৃত তরুণী

গত রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরির একটি রেস্তোরাঁয় তাঁর বন্ধুর সঙ্গে খেতে গিয়েছিলেন ২০ বছরের তরুণী সাবা শেখ। রেস্তোরাঁয় তাঁরা খাবার অর্ডার দেন। সেই খাবার যখন ওয়েটার সার্ভ করছেন তখন সাবার বন্ধু তাঁকে সস আনতে বলেন। ওয়েটার শওকত রশিদ জানান সস কাউন্টারের কাছে রাখা আছে। ওটা তিনি আনতে পারবেনা। লাগলে গ্রাহককেই নিয়ে আসতে হবে। এতে রেগে যান ওই তরুণ। শুরু হয় ওয়েটারের সঙ্গে ঝগড়া। কেন তিনি গ্রাহক সস চাইলে এনে দেবেননা তার কৈফিয়ত চান সাবার সঙ্গে থাকা তরুণ।

অভিযোগ এভাবে ঝগড়া চলতে চলতে একসময়ে ওয়েটারকে কষিয়ে চড় মারেন ওই ব্যক্তি। পাল্টা ওয়েটারও তাঁকে হাতে থাকা জগ দিয়ে মারেন। এতে ২ জনের হাতাহাতি লেগে যায়। হাতাহাতি সামলাতে এগিয়ে যান সাবা শেখ। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানাচ্ছে, এই সময়ে ওয়েটার সাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সাবা ছিটকে গিয়ে পড়েন মেঝেতে। তাঁর মাথায় আঘাত লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ওয়েটারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026