National

তৃতীয় দিনে ট্রাক ধর্মঘট, জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কার প্রমাদ গুনছেন আমজনতা

গত সোমবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ট্রাক ধর্মঘট। খাদ্যপণ্য সহ অন্যান্য জিনিসের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার অন্যতম উপায় ট্রাক। পণ্য পরিবহণের সেই প্রধান ভরসা ট্রাকের চাকা গত সোমবার থেকে স্তব্ধ হয়ে গেছে। বিভিন্ন রাস্তার ধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার ট্রাক। ট্রাক মালিক সংগঠনগুলির দাবি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও অস্বাভাবিক হারে বীমার প্রিমিয়াম বৃদ্ধিকে সামনে রেখে বারবার কেন্দ্রের কাছে দরবার করেও কাজের কাজ কিছু হয়নি। ফলে তাদের বাধ্য হয়েই ধর্মঘটের পথে যেতে হয়েছে।

এদিকে ট্রাক ধর্মঘট বুধবার তৃতীয় দিনে পড়লেও সরকারের তরফে সমাধান সূত্র বার করার উদ্যোগে তেমন উৎসাহ নজরে পড়ছে না। সরকার বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার ভঙ্গিতেই রয়েছে। অথচ দেশ জুড়ে ট্রাকের চাকা যদি দিনের পর দিন এভাবে স্তব্ধ হয়ে থাকে তবে তার প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে পড়তে বাধ্য। যা সরাসরি আমজনতার মাথায় হাতের কারণ হবে। চাহিদার তুলনায় যোগানে তারতম্য হলে জিনিসের দাম বাড়বে। সুযোগ বুঝে বাড়তে পারে কালোবাজারিও। ফলে এই সমস্যার সমাধানে সরকারের অবিলম্বে ভাবা উচিত বলেই মনে করছেন আমজনতা।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026