National

১২ লক্ষ টাকা কেটে কুচিকুচি করল নেংটি

২৯ লক্ষ ৪৮ হাজার টাকা এটিএমে ভরা হয়েছিল গত ১৯ মে। এর পরদিন এটিএমটি যান্ত্রিক ত্রুটির কারণে আউট অফ অর্ডার হয়ে যায়। সেখানে এ কদিনের পর পড়ে ছিল ১২ লক্ষ ৩৮ হাজার টাকা। অসমের তিনসুকিয়ার লাইপুলি এলাকায় ওই এটিএম তারপর থেকে অচল অবস্থায় পড়েছিল। এমনই জানাচ্ছে অসমের সংবাদপত্রগুলি। এরপর ১২ জুন ফের ওই এটিএম ফের খোলা হয়। যে সংস্থা সেখানে টাকা ভরার দায়িত্বে ছিল তারা ক্যাশের জায়গা খুলতেই চমকে ওঠে। সেখানে কুচিকুচি করে সব টাকা কাটা অবস্থায় পড়ে আছে। ২ হাজার ও পাঁচশো টাকার নোট কেটে কুচি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই এটিএমটি যখন অচল অবস্থায় পড়েছিল তখন কোনওভাবে মেশিনের মধ্যে একটি নেংটি ইঁদুর ঢুকে পড়ে। তারপর মহানন্দে সে এতদিন ধরে সব নোট কুচিকুচি করে কেটেছে। এক-আধ টাকা নয়, পুরো ১২ লক্ষ ৩৮ হাজার টাকার নোটই কুচি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে নেংটি ইঁদুরের এমন কাণ্ড সামনে আসতে রীতিমত লোকমুখে ঘুরছে এই আজব ঘটনা।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026