National

জম্মু কাশ্মীরে বিজেপির সমর্থন প্রত্যাহার, পড়ে গেল মুফতি সরকার

সাড়ে ৩ বছর আগে বেশ ঘটা করেই পিডিপি-বিজেপি গাঁটছড়া বেঁধে জম্মু কাশ্মীরে সরকার গঠন করেছিল। সেই সাড়ে ৩ বছরের পথচলায় এদিন দাঁড়ি টানল বিজেপিই। বিজেপির তরফে এদিন জানানো হয়, জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়েই চলেছে। রমজান মাসে উপত্যকায় কেন্দ্রের তরফে অস্ত্র বিরতি বজায় ছিল। এই অবস্থায় ইদের পর তাই উপত্যকায় সংঘর্ষ বিরতিতে ইতি টেনে সোমবার থেকে পথে নামে নিরাপত্তা বাহিনী। শুরু হয় জঙ্গিদমন কার্যকলাপও। বিজেপি চাইছে এই অবস্থান বজায় রাখতে। কিন্তু পিডিপি তাতে রাজি নয়। পিডিপি চাইছে অস্ত্র বিরতি বজায় রেখে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠক করে সমাধানসূত্র বার করুক কেন্দ্র। এই বিপরীতমুখী অবস্থানই পিডিপি-বিজেপি দূরত্বে শেষ পেরেক পুঁতে দেয়। বিজেপি এদিন জানিয়ে দেয় তাদের পক্ষে আর পিডিপর সঙ্গে একসঙ্গে পথচলা সম্ভব নয়।

বিজেপি মেহবুবা মুফতি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের পরেই সে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা উজ্জ্বল হয়। সরকারের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। বিজেপির তরফে রাষ্ট্রপতি শাসনের পক্ষে জোরদার সওয়াল করা হয়। অন্যদিকে কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয় জম্মু কাশ্মীরে সরকার পতনে দায়ী বিজেপি-পিডিপি দুপক্ষই। তারা যে পিডিপিকে এই অবস্থায় কোনও সমর্থন দেবেনা তাও স্পষ্ট করে দেয় কংগ্রেস। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশ করেন।

অন্যদিকে জম্মু কাশ্মীরের অন্যতম বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এদিন জানান, এই অবস্থায় রাজ্যপালকে দিয়ে রাজ্য বেশিদিন চলা উচিত নয়। ওমর চাইছেন এই অবস্থায় সেই জনতার দরবারেই ফিরে যেতে। জম্মু কাশ্মীরে ভোট চেয়ে এদিন সওয়াল করেন ন্যাশনাল কনফারেন্স নেতা।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026