National

সেলফির নেশা, সমুদ্রে ডুবে গেলেন ২ পর্যটক

উত্তর গোয়ার বাগা বিচ। গোয়ার জনপ্রিয় বিচগুলির একটি। এখানেই জলে নেমে সেলফি তুলছিলেন তামিলনাড়ুর ভেলোর থেকে গোয়ায় বেড়াতে আসা যুবক দীনেশ রঙ্গনাথন। পুলিশ জানাচ্ছে, সেলফি তোলার সময় তাঁর সঙ্গে আরও ২ জন ছিলেন। আচমকাই একটা বিশাল ঢেউ আছড়ে পড়ে তাঁদের ওপর। বাকি ২ পর্যটক বেঁচে ফিরলেও রঙ্গনাথন জলের টানে সমুদ্রে আরও ঢুকে যান। এরপর গভীর জলে আর নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। পরে তাঁর দেহ উদ্ধার হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে গোয়ারই জনপ্রিয় সিনকিউরিম বিচে। এখানেও তামিলনাড়ুর বাসিন্দা শশীকুমার ভসন জলে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। এমন সময় তাঁর ওপর আছড়ে পড়ে একটা বিশাল ঢেউ। ঢেউয়ের ধাক্কায় টাল সামলাতে পারেননি বছর ৩৩-এর শশীকুমার। জলের টানে সমুদ্রে ঢুকে যান তিনি। পরে তাঁর দেহ উদ্ধার হয়।

২টি ঘটনাই ঘটেছে গত রবিবার। জলের কাছে থাকাকালীন পর্যটকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026