National

মহিলার বুকে নেতার লাথি, ভিডিও ঘিরে চাঞ্চল্য

এক মধ্যবয়সী মহিলার বুকে সজোরে লাথি মারার অভিযোগ উঠল এক টিআরএস নেতার বিরুদ্ধে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভিডিওতে এটাও পরিস্কার যে ওই মহিলা প্রথমে ওই স্থানীয় নেতাকে চটি দিয়ে আঘাত করেন। তারপরই মেজাজ হারিয়ে আচমকা মহিলার বুকে সজোরে লাথি মারেন আইমাদি গোপী নামে তেলেঙ্গানার নিজামাবাদ জেলার ইন্দালওয়াই গ্রামের ওই টিআরএস নেতা। ইতিমধ্যেই ওই নেতার বিরুদ্ধে পুলিশে একগুচ্ছ ধারায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পাল্টা ওই মহিলার বিরুদ্ধেও জোর করে তাঁর সম্পত্তির দখল নেওয়ার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই নেতা।

ঘটনার সূত্রপাত একটি জমি বিবাদকে কেন্দ্র করে। অভিযোগ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ওই নেতার কাছ থেকে ওই মহিলার পরিবার ৩৩ লক্ষ টাকার বিনিময়ে একটি জমি কিনেছিলেন কয়েক মাস আগে। কিন্তু এতদিন কেটে গেলেও সেই জমি তাঁদের হাতে তুলে দেওয়া নিয়ে গড়িমসি করছিলেন ওই নেতা। আরও বেশি টাকা না দিলে ওই জমি তিনি দিতে চাইছিলেননা বলে অভিযোগ। এদিকে টাকা দিয়ে চুক্তি করা ওই জমির দখল না পেয়ে গত রবিবার গোপীর বাড়ির সামনে হাজির হন ওই মহিলা ও তাঁর আত্মীয়েরা। ওই নেতার সঙ্গে বচসা শুরু হয়। লোক জমে যায়। অনেকে ছবিও তুলছিলেন ওই ঝগড়ার। এই সময়ে পায়ের চটি খুলে গোপীকে একবার কষে মারেন ওই মহিলা। এটা মেনে নিতে পারেননি গোপী। সজোরে লাথি চালিয়ে দেন ওই মহিলার বুকে। ছিটকে পড়েন ওই মহিলা। এদিকে পাশের এক যুবক গোপীকেও ধাক্কা মেরে ফেলে দেন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। ক্ষমতাসীন টিআরএসের এক নেতার এমন আচরণে রাজ্য জুড়ে হৈচৈ পড়ে গেছে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026