National

সিনেমার ঢঙে গ্যাংওয়ার, আতঙ্ক, মৃত ৩

সিনেমার পর্দায় ২ যুযুধান দুষ্কৃতি দলের মধ্যে এলাকা দখল নিয়ে রেষারেষি, গ্যাংওয়ার। এসব দেখে অভ্যস্ত ভারতীয় দর্শক। টিকিট কেটে সিনেমা দেখতে গিয়ে সেসব সিনেম্যাটিক গ্যাংওয়ার দেখে আনন্দও পান তাঁরা। কিন্তু সেই গ্যাংওয়ার যদি বাস্তবে হয়, তাহলে যে মানুষের আতঙ্ক কোন পর্যায়ে যায় তা সোমবার উত্তর দিল্লির বুরারি এলাকার বাসিন্দারা টের পেলেন। যেখানে সত্যিই গুলি চলল। ২ গ্যাংয়ের নিজেদের লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হল এক নিরীহ মহিলা পথচারীর। ২ গ্যাংয়েরও ১ জন করে সদস্যের এদিন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

পুলিশ জানাচ্ছে, টিল্লু ও গোগী গ্যাং দিল্লির কুখ্যাত ২ দুষ্কৃতী দল। এলাকা দখল নিয়ে ২ গ্যাংয়ের রেষারেষিও দীর্ঘদিনের। এদিন টিল্লু গ্যাংয়ের সদস্যদের একটি গাড়িতে ধাক্কা মারে গোগী গ্যাংয়ের সদস্যদের গাড়ি। ব্যস এতেই প্রকাশ্য রাস্তায় শুরু হয় গুলির লড়াই। চারদিক ফাঁকা হয়ে যায়। গুলিতে রক্তাক্ত হন এক মহিলা। রক্তাক্ত হয় ২ গ্যাংয়ের ২ সদস্য। এরপর পুলিশ অবস্থা আয়ত্তে আনলেও ৩ জনের মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026