National

মেয়েকে ধর্ষণে অভিযুক্ত আদালতের সামনে গলা কাটল স্ত্রীয়ের

১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ছিল মাথার ওপর। চলছিল বিচারপর্ব। শুক্রবার সেই মামলায় স্বামীর বিরুদ্ধে জবানবন্দি দেওয়ার কথা ছিল স্ত্রীর। কিন্তু সে সুযোগ তাঁকে দিল না স্বামী। আদালতে ঢোকার মুখেই ছুরি দিয়ে সর্বসমক্ষে স্ত্রীয়ের গলা কেটে দিল সে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার আকস্মিকতায় আদালত চত্বরে হৈচৈ পড়ে যায়।

১১ মাস আগের কথা। অসমের নাহারকাটিয়ার বাসিন্দা মধ্যবয়স্ক পূর্ণ নাহার ডেকার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন তার স্ত্রী রিতু। স্ত্রীয়ের অভি‌যোগক্রমে পুলিশ পূর্ণ ডেকাকে গ্রেফতার করে। পরে অবশ্য জামিনে মুক্তি পায় সে। মামলা চলছিল। সেই মামলার শুক্রবার শুনানি ছিল ডিব্রুগড়ের জেলা আদালতে। এদিন আদালতের সামনে জবানবন্দি দেওয়ার কথা ছিল ডেকার স্ত্রীর। বাবা হয়ে কীভাবে ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করার মত নির্মম অত্যাচার সে করেছে সেটাই আদালতের সামনে তুলে ধরার কথা ছিল নিতুর।

শুনানি থাকায় এদিন ২ জনেই আলাদা আলাদা আদালতের সামনে হাজির হয়। আগেই পৌঁছেছিল ডেকা। তারপর তার স্ত্রী আদালতে ঢোকার আগেই সে গিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলায় ছুরি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিতুর। পুলিশ ঘটনার পরই ডেকাকে গ্রেফতার করে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026