National

মুম্বইয়ে বহুতলে আগুন, তিনি ঠিক আছেন, জানালেন দীপিকা পাড়ুকোন

মুম্বইয়ের ওরলি এলাকা। এখানে একের পর এক বহুতলের সারি। বর্ধিষ্ণু এলাকা। বহুমূল্য ফ্ল্যাটে নামীদামী বাসিন্দাদের বাস। ওরলির আপ্পাসাহেব মারাঠে মার্গের প্রভাদেবী এলাকার তেমনই একটি বহুতলে বুধবার দুপুর ২টো নাগাদ আগুন লেগে যায়। আগুন লাগে একদম উপরের ২টি তলায়। ৩৪ তলা বাড়ির উপরের ২টি তলা থেকে কালো ধোঁয়া বার হতে থাকে। এই বহুতলেরই বাসিন্দা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এদিন আগুন লাগার পরই ওই বহুতলের ৯০ জন বাসিন্দাকে বাইরে বার করে আনেন দমকল কর্মীরা। শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে দমকলের ৬টি ইঞ্জিন ও ৫টি ওয়াটার ট্যাঙ্কার আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।

এদিকে ওই বহুতলেই দেশের প্রথমসারির চিত্রাভিনেত্রী দীপিকা পাড়ুকোন থাকেন একথা জানতে পেরে তাঁর বহু ভক্ত চিন্তায় পড়ে যান। তাঁদের আশ্বস্ত করতে পরে দীপিকা ট্যুইট করে জানান তিনি সুস্থ আছেন। যখন আগুন লাগে তখন তিনি নিজের ফ্ল্যাটে ছিলেননা। অন্য দমকল কর্মীদের সুরক্ষার জন্য প্রার্থনাও করেন তিনি।

প্রসঙ্গত মুম্বইতে কখনও ব্রিটিশ আমলের অট্টালিকায়, কখনও বহুতলে আগুন লাগা এখন হামেশাই হচ্ছে। চলতি মাসেই এই নিয়ে ৩টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন ওই বহুতলে কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026