National

ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল বাস, মৃত ১৭

বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। আহত ১২। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তরপ্রদেশের মইনপুরী জেলার দানহারা এলাকায়। পুলিশ জানাচ্ছে, সকালে যাত্রীবাহী বাসটি অত্যন্ত গতিতে ছুটে আসছিল। ফলে বাসের ওপর সম্ভবত নিয়ন্ত্রণ হারান চালক। বাস এসে সোজা ধাক্কা মারে ডিভাইডারে। অত গতিতে ডিভাইডারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায় রাস্তায়। ভিতরে আটকে পড়া যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের টিম এসে যাত্রীদের উদ্ধার করে।

ঘটনায় ১৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিশকে সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026