National

সাতসকালে শ্যুটআউট, গ্যাংস্টার ও ৩ সাগরেদকে গুলি করে মারল পুলিশ

একাধিক খুন ও ভয় দেখিয়ে টাকা আদায়ের মামলা ঝুলছিল তাদের ওপর। গ্যাংস্টার হিসাবে পরিচিত রাজেশ ভারতী আবার হরিয়ানা জেল থেকে পালানো অপরাধী। তার খবর দিতে পারল ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। এমনই এক বেপরোয়া ভয়ংকর গ্যাংস্টারকে ধরতে বেশ কিছুদিন ধরেই পুলিশ জাল বুনছিল। দিল্লি পুলিশ জানাচ্ছে, রাজেশ ভারতী গ্যাংয়ের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। শনিবার সকালে তার ৩ সাগরেদকে নিয়ে যখন রাজেশ ভারতী দক্ষিণ দিল্লির ছত্তরপুর এলাকার একটি ফার্মহাউসে লুকিয়ে ছিল, তখন গোটা ফার্ম হাউসটি ঘিরে ফেলে পুলিশ।

পালাবার পথ নেই বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে রাজেশ ভারতী গ্যাং। পাল্টা গুলি চালায় পুলিশ। সাতসকালে শুরু হয় দু’পক্ষে গোলাগুলি। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর অবশেষে রাজেশ ভারতী সহ ৪ কুখ্যাত অপরাধীই পুলিশের গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়ে। অন্যদিকে পুলিশেরও বেশ কয়েকজন আহত হন। রাজেশ ভারতী সহ ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। কুখ্যাত ৪ অপরাধীকে এভাবে শায়েস্তা করাকে দিল্লি পুলিশের বড় সাফল্য হিসাবেই দেখছেন সকলে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026