National

প্রবল দুর্যোগে ১১ জেলায় মৃত ২৬

বিকেলে দিল্লিতে হানা দেয় ধুলো ঝড়। সঙ্গে ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। যাতে রাজধানীর জনজীবন বিধ্বস্ত হয়। সেই ধুলো ঝড়ই এরপর হানা দেয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ১১টি জেলা এই ধুলো ঝড়ের করাল গ্রাসে পড়ে। সঙ্গে ছিল মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাত। ধুলো ঝড় ও বজ্রপাতে শনিবার সন্ধেয় উত্তরপ্রদেশের ১১ জেলা মিলিয়ে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এরমধ্যে জৌনপুর ও সুলতানপুরে ৫ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে। উন্নাওতে ৪ জনের মৃত্যু হয়েছে। চান্দাউলি ও বাহরাইচে ৩ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। রায়বরেলিতে ২ জনের মৃত্যু হয়েছে। সীতাপুর, আমেঠি, মির্জাপুর ও প্রতাপগড়ে ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদিনের প্রাকৃতিক দুর্যোগে মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু দ্রুত ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি কোনও গাফিলতি সহ্য করবেননা বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন ধুলো ঝড় ও বজ্রপাতে ২৬ জনের প্রাণহানির পাশাপাশি বহু জায়গায় অনেকে আহত হয়েছেন। কোথাও উপড়ে পড়েছে গাছ, কোথাও বিদ্যুতের খুঁটি, কোথাও বাড়ি বা দোকানের চাল উড়ে গেছে। সঙ্গে অনেক জায়গায় বেশ ঝেঁপেই বৃষ্টি হয়েছে শনিবার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026