National

সিকিমে পাহাড়ি রাস্তায় ধস, প্রবল সমস্যায় পর্যটকরা

বৃষ্টি চলছিল গত বৃহস্পতিবার থেকেই। একটানা বৃষ্টিতে ক্রমশ বেহাল হচ্ছিল রাস্তার অবস্থা। শুক্রবার ভোরেও তখন বৃষ্টি হচ্ছিল। সে সময়ে পূর্ব সিকিমের রংপু-র কাছে পাহাড়ি এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর পাহাড় বেয়ে নেমে আসে বিশাল বিশাল পাথরের চাঙড়। পাশের নদীতে আছড়ে পড়তে থাকে সেগুলি। পাথরের চাঁই পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় এমন ধস নতুন নয়। এদিনের ধস সেভাবেই নেমেছিল। কিন্তু তাতে পর্যটকদের মাথায় হাত পড়ে। কারণ এই পথই সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগসূত্র। এই পথ ধরেই এ সময়ে বহু পর্যটক সিকিমে যাচ্ছেন। সেখান থেকে ফিরছেন। এমন গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সড়কের দু’ধারে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। শুরু হয় হাপিত্যেশ অপেক্ষা। মহা ফাঁপরে পড়েন পর্যটকরা।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে হওয়া এমন ধসে রাস্তা অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে সেখানে হাজির হন প্রশাসনিক কর্তারা। দুপুরের পর রাস্তা থেকে পাথরের চাঁই সরিয়ে তা যান চলাচলের উপযুক্ত করার চেষ্টা শুরু হয়। তবে যা পরিস্থিতি তাতে একেবারে রাস্তা পরিস্কার হয়ে যান চলাচল স্বাভাবিক হতে রাত হয়ে যেতে পারে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026