কাশ্মীর, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বৃহস্পতিবার কেঁপে উঠল কাশ্মীর। কম্পনের মাত্রা বিশেষ ছিলনা। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি কিছু হয়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। যাকে মৃদু ভূমিকম্প হিসাবেই ধরে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা ২১ মিনিটে কেঁপে ওঠে ভূস্বর্গ। কম্পন অনুভূত হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
কম্পনের কেন্দ্রস্থল ছিল লে-র কাছে ভারত-চিন সীমান্ত। মাটির ১০ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। তবে খুব বড় ধরণের কম্পন না হওয়ায় কিছুক্ষণ পর আতঙ্কের আবহ কেটে যায়। মানুষ আবার স্বাভাবিক কাজকর্মে ফেরেন। এদিনের কম্পনে কোনও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তি নষ্টের খবরও পাওয়া যায়নি।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…