National

তরুণীকে নগ্ন হতে বাধ্য করে ছবি তোলার অভিযোগে গ্রেফতার ওলা চালক

ঘটনাটি গত শুক্রবারের। ওইদিন মধ্যরাতে মুম্বইগামী বিমান ধরার জন্য একটি ওলা বুক করেন এক তরুণী। পেশায় স্থপতি ওই তরুণী বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, রাত ২টো নাগাদ ওই ওলা চালক তাঁকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। দ্রুত গাড়ি চালিয়ে বিমানবন্দরের রুটে না গিয়ে অন্য রুটে চলে যায় সে। তারপর একটি পাণ্ডববর্জিত জায়গায় মাঝরাতে ওলাটি দাঁড় করায়। ওই তরুণী প্রতিবাদ করতেই তাঁর মোবাইলটি প্রথমে ছিনিয়ে নেয় ওই ওলা চালক। তারপর গাড়ির দরজা বন্ধ করে সাফ জানিয়ে দেয় কোনওভাবে কাউকে খবর দেওয়ার চেষ্টা করলে এখনই তার বন্ধুবান্ধবদের সে ডেকে আনবে। তারপর ওখানেই সকলে মিলে তরুণীকে গণধর্ষণ করবে।

এই অবস্থায় ওই তরুণী কার্যত তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকেন। তরুণীর অভিযোগ সেসময়ে ওই ওলা চালক তাঁকে ভয় দেখিয়ে নগ্ন হতে বাধ্য করে। তারপর তরুণীর নগ্ন অবস্থার ছবি তুলে নেয়। ওই অবস্থায়ও তরুণী কাকুতি মিনতি করতে থাকেন। তরুণী ওই ওলা চালককে আশ্বস্তও করেন যে তিনি বাইরে গিয়ে এখানে ঘটা কোনও কথা কাউকে জানাবেন না। এতে একসময়ে তরুণীকে বিশ্বাস করে তাঁকে বিমানবন্দরে ছেড়ে দেয় ওই ওলা চালক। বিমানবন্দরে নেমেই ই-মেল করে তরুণী সব কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। তরুণীর অভি‌যোগক্রমে দ্রুত পুলিশ অভিযুক্ত ওলা চালককে গ্রেফতার করে। ওলা সংস্থার পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026