National

গলাকাটা অবস্থায় ড্রেন থেকে উদ্ধার ৫ বছরের শিশুর দেহ

হরিয়ানার যমুনানগর জেলার একটি গ্রামের ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হল এক ৫ বছরের নাবালিকার দেহ। তার গলায় কাটা দাগ রয়েছে। ঘাড়েও চেপে ধরার দাগ স্পষ্ট। পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় যুক্ত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত রবিবার বাবার সঙ্গে বাড়ির থেকে কিছুটা দূরে একটি পুকুরে মাছ ধরছিল সে। প্রবল গরম। মাথার ওপর খাঁখাঁ করছে চড়া রোদ। তাই বাবা তাকে বাড়ি থেকে একটা ছাতা নিয়ে আসতে বলেন। বাবার কথায় মেয়েটি তার বাড়িতে আসে। ছাতা নেয়। তারপর বাবার কাছে ফিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়। কিন্তু বাবার কাছে আর সে ফেরেনি।

দীর্ঘক্ষণ মেয়ে না আসায় বাবার সন্দেহ হয়। খোঁজ শুরু করেন তিনি। গ্রামবাসীরাও খোঁজ শুরু করেন। সন্ধে পর্যন্তও তার খোঁজ না পেয়ে অবশেষে পুলিশে নিখোঁজ ডায়েরি করে পরিবার। তবে খোঁজ জারি থাকে। রাতভর তন্নতন্ন করে খোঁজার পর সোমবার ভোরে তার খোঁজ মেলে। একটি ড্রেনের মধ্যে নাবালিকার নিথর দেহ দেখতে পান কয়েকজন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026