National

প্রবল ঝড়বৃষ্টি, বজ্রপাত, মৃত ৪০, আহত বহু

প্রচণ্ড দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। জ্যৈষ্ঠ মাঝে এসে এবার গরম তার মেজাজ দেখাতে শুরু করেছে। আর তাতেই কাবু মানুষজন। অন্যদিকে প্রবল ঝড়বৃষ্টিতে কাহিল উত্তর ও পূর্ব ভারতের ৩ রাজ্য। গত সোমবার উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। সেইসঙ্গে শুরু হয় তুমুল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত। এখনও পর্যন্ত ৩ রাজ্যে কমপক্ষে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে ৩ রাজ্যের প্রশাসন।

বিহারে প্রচণ্ড ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের দরুণ প্রাণ হারিয়েছেন ১৭ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের গয়া, কাটিহার ও ঔরঙ্গাবাদ এলাকা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিপর্যস্তদের জন্য দ্রুত ত্রাণ সরবরাহের নির্দেশ দিয়েছেন। ঘন ঘন বাজ পড়ার দরুণ ঝাড়খণ্ডে মারা গিয়েছেন ১২ জন। আহত হয়েছেন ২৮ জন।

উত্তরপ্রদেশের উন্নাও, কানপুরেও গতকাল রাতে ব্যাপক ঝড়ের তাণ্ডব চলে। বজ্রপাতের দরুণ রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃত্যু হয়েছে ৯ জনের। আহতের সংখ্যা ৬। ঝড়ের দাপটে ৩ রাজ্যেরই বহু জায়গায় ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি, দোকান। বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে একাধিক রাস্তায়। আহত হয়েছেন বহু। মারা অনেক গবাদি পশু। রাতের তাণ্ডবের পর ৩ রাজ্যের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ চলে যায়। বিঘ্নিত হয় পানীয় জল সরবরাহ। ঝড়বৃষ্টি থামতেই স্থানীয় প্রশাসনের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়ে যায়।

মঙ্গলবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বওয়ার সতর্কবার্তা জারি করেছেন আবহবিদেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026