National

ভেঙে পড়ল নাগরদোলা, উপর থেকে ছিটকে পড়ে মৃত নাবালিকা

ফের জয় রাইডে ভয়ানক দুর্ঘটনা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্কে হাত-পা ঠান্ডা হওয়ার উপক্রম নাগরদোলাপ্রেমীদের। এবার অকুস্থল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার জুনিয়র কলেজ চত্বরের মাঠ। একে রবিবার ছুটির দিন। তার ওপর এখন গরমের ছুটি চলছে। তাই ‘রোবো প্রাণি প্রদর্শনী’-র মেলায় কচিকাঁচাদের ভিড় অন্যান্য দিনের থেকে একটু বেশিই ছিল। খাওয়া দাওয়া, কেনাকাটির পাশাপাশি মেলার অন্যতম আকর্ষণ ছিল নাগরদোলা। রাতে তাতেই চেপে বসেন ৭ কিশোর-কিশোরী। নাগরদোলা ঘুরপাক দিতেই শিরশিরানি ভয় ও উত্তেজনায় চিৎকার করে ওঠে তাঁদের মধ্যে কয়েকজন। নিচে দাঁড়িয়ে ছেলেমেয়েদের আনন্দ করতে দেখছিলেন তাঁদের অভিভাবকরা।

আচমকা আনন্দের মুহুর্ত বদলে যায় আর্তনাদে। কয়েক পাক ঘোরার পরেই জমজমাট মেলার বৈদ্যুতিন নাগরদোলা ভেঙে পড়ে। সকলকে চমকে দিয়ে বিকট শব্দে নাগরদোলার ট্রলিগুলি খুলে নিচে পড়ে যেতে থাকে। তাতে বিশাল উঁচু থেকে ছিটকে নিচে পড়ে যায় আম্রুথা নামে ১০ বছরের নাবালিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পরেই মেলায় উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাগরদোলার নাট বল্টুগুলি আলগা হয়ে গিয়েছিল। সেকথা জানানও হয়েছিল নাগরদোলার চালককে। তারপরেও ঝুঁকি নিয়ে ওই অবস্থায় নাগরদোলা চালিয়ে দেয় সে। যার জেরে চোখের নিমেষে ঘটে যায় বিপত্তি। এরপরেই মেলায় উপস্থিত ক্ষিপ্ত জনতা মদ্যপ চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। দুর্ঘটনার পরেই সমস্ত জয় রাইড বন্ধ করে দিয়েছে মেলা উদ্যোক্তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026