National

ফের জঙ্গি হামলা, মৃত ১ জওয়ান ও ১ সাধারণ মানুষ

চলছে পবিত্র রমজান মাস। ভারত ও পাকিস্তান, ২ দেশের মুসলিম নাগরিকরা পালন করছেন রোজা। তাই আপাতত যাবতীয় অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র। সেই ঘোষণাকে কাজে লাগিয়ে রমজানের মাঝেই দেশের ভূখণ্ডে হামলা চালাল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সংখ্যায় তারা কতজন ছিল তা অবশ্য জানা যায়নি। গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে পরপর ২টি হামলার মুখে পড়ল নিরাপত্তা বাহিনী।

রবিবার গভীর রাতে পুলওয়ামার কাকপোরা সেনা ছাউনিতে অতর্কিত আক্রমণ করে সন্ত্রাসবাদীরা। সেইসময় সেনা ছাউনির ভিতর ঘুমিয়ে ছিলেন বেশ কয়েকজন জওয়ান। ছাউনির বাইরে টহল দিচ্ছিলেন আরেক দল জওয়ান। তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ১ জওয়ান শহিদ হন। প্রাণ হারিয়েছেন বিলাল আহমেদ গনিয়া নামে ১ সাধারণ নাগরিকও। এই হানাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে ভারতীয় সেনা। কাকাপুরার ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে হামলার ঘটনাটি ঘটেছে। ছাউনির অদূরেই জঙ্গল। সম্ভবত সেখানেই জঙ্গিরা আত্মগোপন করে আছে বলে মনে করা হচ্ছে। জঙ্গলে পালানো জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় প্রতিরক্ষাবাহিনী।

এদিকে সোমবার সকালেও সোপিয়ান জেলার সুগান ও চিল্লিপোরা এলাকার কাছে গাড়ি করে টহল দিচ্ছিল সেনাবাহিনী। তাঁদের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে রাস্তায় বিশাল গর্ত হয়ে বসে যায় সেনার গাড়ি। ওই ঘটনায় ৩ জওয়ান আহত হয়েছেন। রমজান মাসে শান্তি ভঙ্গ করে জঙ্গিদের অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে দেশের প্রতিরক্ষামন্ত্রক।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026