National

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বহিষ্কার, গ্রুপ অ্যাডমিনের ওপর হামলা

জেন ওয়াইদের নয়নের মণি হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত হোক বা গ্রুপ চ্যাট হোক, জনপ্রিয় সোশ্যাল অ্যাপ ছাড়া জীবনটা অচল সিকির সমান বলে মনে করে আধুনিক প্রজন্ম। অথচ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিনা বার করে দিল গ্রুপ অ্যাডমিন? সহপাঠীর এমন পদক্ষেপ মানতে পারেনি কৃষি বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র শচীন গাড়াখ। অভিযোগ, গ্রুপ অ্যাডমিন চৈতন্য শিবাজি ভোরকে শায়েস্তা করতে তক্কে তক্কে ছিল সে।

গত ১৭ মে তার সামনে আসে ‘প্রতিহিংসা’ নেওয়ার মস্ত সুযোগ। মহারাষ্ট্রের আহমেদনগর-মানমাদ রোডের একটি খাবারের দোকানে তারই কলেজের সহপাঠী তথা গ্রুপ অ্যাডমিন খাচ্ছিলেন। এই খবর শচীন তার বন্ধু অমল গাড়াখকে জানায়। অভিযোগ, দোকানে বসে খাওয়ার সময় বছর ১৮-র চৈতন্যের ওপর চড়াও হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বহিষ্কৃত তরুণের বন্ধু অমল ও আরও ২ জন। আক্রান্ত ছাত্রের দাবি, ৩ হামলাকারী মিলে তাঁর পেট, মুখ, পিঠ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তরুণের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে ৩ জন পালিয়ে যায়। রক্তাক্ত গুরুতর জখম তরুণকে নিয়ে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে হাজির হন। সেখানে অবস্থার অবনতি হলে তরুণকে নিয়ে ভর্তি করা হয় পুনের একটি হাসপাতালে। আহত চৈতন্য, তাঁর পরিবার ও সহপাঠীরা গোটা ঘটনার পিছনে শচীন গাড়াখের হাত আছে বলে অভিযোগ জানান পুলিশের কাছে। ঘটনার পর থেকে পলাতক ৪ অভিযুক্ত। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026