৫১ দিন পর কার্ফুমুক্ত উপত্যকা

৫১ দিন পর অবশেষে কাশ্মীরের অধিকাংশ এলাকা থেকে উঠে গেল কার্ফু। পুলওয়ামা শহর ও শ্রমীনগরের কয়েকটি এলাকা বাদ দিলে রাজ্যের সব জায়গা থেকেই কার্ফু তুলে নেওয়া হয়েছে। ফলে সোমবার সকাল থেকেই ছন্দে ফিরতে শুরু করেছে উপত্যকা। সরকারি দফতর থেকে ব্যাঙ্ক সবই খুলেছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। মানুষজনও পথে বেরিয়েছেন। গত ৯ জুলাই হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পরই উত্তাল হয়ে ওঠে কাশ্মীর। রাস্তায় রাস্তায় নেমে শুরু হয় বিক্ষোভ, পাথর বৃষ্টি, অগ্নি সংযোগ। অবস্থা আয়ত্তে আনতে বিভিন্ন এলাকায় কার্ফু জারি হয়। স্তব্ধ হয়ে যায় কাশ্মীরের জনজীবন। যার সবচেয়ে বড় প্রভাব পড়ে রাজ্যের অর্থনীতিতে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কার্ফু জারির পরও বিভিন্ন এলাকা থেকে সংঘর্ষের খবর আসতে থাকে। ফলে গত ৫১ দিনেও কার্ফু তোলার ভরসা পায়নি প্রশাসন। অবশেষে তা উঠল বটে, তবে উপত্যকা জুড়ে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক সুরক্ষা বাহিনী এখনও মোতায়েন রাখা হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026