National

কিশোরী মেয়েকে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

মেয়ের সঙ্গে বাবা শারীরিক সম্পর্ক করতেই পারে। এতে অন্যায়ের কিছু নেই। এমনটা তো ঘরে ঘরেই হয়। তাই চিন্তার কোনও কারণ নেই। মেয়েকে মাসের পর মাস ধরে এমনটাই বুঝিয়ে গেছে বাবা। তারপর কখনও ফাঁকা ঘরে, কখনও অন্যত্র মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে গেছে সে। নির্যাতিতা কিশোরী ও তার সৎ মায়ের এমন মারাত্মক অভিযোগ প্রথমে বিশ্বাস করতে পারছিল না পুলিশও। কিন্তু বছর ৩৭-এর অভিযুক্তকে জেরা করার পর বিশ্বাস হয় তাঁদের। কারণ, বয়ানে মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়কে স্বাভাবিক বলেই একপ্রকার ঘুরিয়ে অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত। গুরুগ্রামের মানেশর থানার পুলিশ এমনটাই জানাচ্ছে।

গত ১৮ মে রাতে পতৌদি গ্রাম থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। ওই গ্রামের একটি কারখানায় শ্রমিকের কাজ করত সে। প্রথম পক্ষের স্ত্রীর সন্তান ১৩ বছরের কিশোরী এবং দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে সে ওই গ্রামে থাকত। নির্যাতিতার দাবি, বিগত ৬ মাস ধরে বাবা তাকে লাগাতার ধর্ষণ করে গেছে। এই বিষয়ে বাবা তাকে মুখ বন্ধ রাখার হুমকিও দেয় বলে পুলিশকে জানিয়েছে ১৩ বছরের ওই কিশোরী। নিগৃহীতার এও দাবি, সৎ মাকে সে বাবার আচরণের ব্যাপারে খুলে বলে। কিন্তু মা সৎ মেয়ের কথা বিশ্বাস করেননি। কিন্তু কিছুদিন যাবত স্বামীর আচরণে সন্দেহ হওয়ায় শুক্রবার বিকেলে অভিযুক্তের দ্বিতীয় পক্ষের স্ত্রী তাড়াতাড়ি বাড়ি ফেরেন। ঘরের মধ্যে মেয়েকে স্বামীর যৌন ক্ষুধার শিকার হতে দেখেন বলে দাবি কিশোরীর সৎ মায়ের। আর দেরি না করে এরপরই সৎ মেয়েকে নিয়ে থানার দ্বারস্থ হন তিনি। ওদিনই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026