National

ট্রাক দুর্ঘটনা কেড়ে নিল ১৯ জনের প্রাণ

একের পর এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। যে তালিকার নবতম সং‌যোজন গুজরাটের ভাবনগর। শনিবার ভোরে গুজরাটের ভাবনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৯ জনের। যারমধ্যে ১২ জন মহিলা ও ৩ জন শিশু। আহত হয়েছেন ৭ জন। মৃত ও আহতরা প্রত্যেকেই সারতনপর গ্রামের বাসিন্দা। সানন্দে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন তাঁরা। এদিন ভোরে সিমেন্ট বোঝাই ট্রাকে করে তাঁরা যাচ্ছিলেন তাঁদের গন্তব্যে। ভাবনগর-আহমেদাবাদ জাতীয় সড়কের ওপর আচমকা নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। ট্রাক জাতীয় সড়ক ছেড়ে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের প্রাচীরে। ধাক্কা মারার পর উল্টে যায় ট্রাকটি।

ঘটনার আকস্মিকতায় ট্রাকের যাত্রীরা আত্মরক্ষার সুযোগ পাননি। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম ব্যক্তিদের উদ্ধার করেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ১৯ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। দুর্ঘটনার পরেই ট্রাক ছেড়ে চম্পট দেন চালক। তাঁর খোঁজ করছে পুলিশ।

News Desk

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026