National

সতিপীঠে যাওয়ার পথে প্রাণ হারালেন ১১ জন তীর্থযাত্রী

ঈশ্বরদর্শনে যাওয়ার পথে থমকে গেল যাত্রা। মন্দিরের অনতিদূরের পথ ভিজল তীর্থযাত্রীদের রক্তে। মৃত ১১ জনের মধ্যে অধিকাংশই কিশোর। উত্তরাখণ্ডে অবস্থিত পূর্ণগিরি মন্দিরে যাচ্ছিলেন তাঁরা। পূর্ণগিরি মন্দির ৫১টি সতিপীঠের একটি। কথিত আছে এখানে সতীর নাভি পড়েছিল। সারা বছর মন্দিরটিতে ভক্তদের সমাগম লেগেই থাকে। পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটিতে পৌঁছতে হয় খালি পায়ে। তারপর দেবী পূর্ণগিরির কাছে মনের ইচ্ছা জানিয়ে নিষ্ঠাভরে পুজো দেন ভক্তরা।

শুক্রবার ভোরে সতিপীঠের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে ২৫০ জন তীর্থযাত্রী। তাঁদের অধিকাংশই উত্তরপ্রদেশের বরেলি শহরের বাসিন্দা। সার বেঁধে তীর্থযাত্রীর দল ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলেন গন্তব্যের দিকে। ভোর ৫টা নাগাদ আচমকা বিচাই এলাকায় তাঁদের ওপর এসে পড়ে ১টি ডাম্পার। পিছন দিক থেকে ছুটে আসা ডাম্পারটি ধাক্কা মারে তীর্থযাত্রীদের। বেশ কয়েকজন দ্রুতগতির ডাম্পারের তলায় চাপা পড়ে যান। কেউ কেউ ছিটকে পড়েন এদিক ওদিক। ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। গুরুতর জখম ২১ জন তীর্থযাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও ২ জনের। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পরই চম্পট দেয় ডাম্পারের চালক। তার খোঁজ চলছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026