National

লালুপুত্রের সাইকেলে চড়ে পাটনা বেড়ালেন ঐশ্বর্য রাই

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজা খাটছেন বাবা। তা বলে শুভ কাজ ফেলে রাখা যায়না। তাই গত ১২ মে নির্ধারিত দিনে পছন্দের পাত্রীর সঙ্গে বিয়েটা সেরেই নেন আরজেডি সুপ্রিমোর বড় ছেলে। প্যারোলে মুক্তি পেয়ে ছেলে-বউমাকে প্রাণভরে আশীর্বাদ করেন লালুপ্রসাদ যাদব। ৫ দিন হল নতুন জীবনে পা রেখেছেন তেজপ্রতাপ যাদব। এখন গোটা পৃথিবীটাই তাঁর কাছে রঙিন। স্ত্রী ঐশ্বর্য রাইকে একেবারে চোখে হারাচ্ছেন তিনি। মধুচন্দ্রিমায় যেতে কিছুদিন দেরি আছে! আপাতত পাটনাতেই রোমান্সের ঝড় তুলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় ছেলে। সুন্দরী সহধর্মিণীর সঙ্গে প্রেম করতে তর তাঁর আর সইছে না। কানে কানে, চোখে চোখে, অধরে অধরে প্রাণের কথা বলা যে বাকি। সেইটুকু ঘনিষ্ঠতার জন্য প্রয়োজন একান্তে সময় কাটানোর।

অফুরান পথ চলাতেই তো অফুরন্ত অনন্ত প্রেমের পথ প্রশস্ত হয়। আর তাই তড়িঘড়ি করে প্রেয়সীকে নিয়ে সাইকেলেই চেপে বসলেন তেজপ্রতাপ! গায়ে সাদা কুর্তা পাজামা গলিয়ে স্ত্রীকে নিয়ে সাইকেল করে পাটনা সফরে পথে নামলেন রাষ্ট্রীয় জনতা দলের সদ্যবিবাহিত নেতা। নামীদামী গাড়িতে রোমান্সটা বুঝি ঠিক জমে না! তাই আপাতত রাজনীতির কূটকচালি দূরে সরিয়ে জমিয়ে নতুন প্রেম উপভোগ করছেন তেজপ্রতাপ। সাইকেলের সামনে স্ত্রী ঐশ্বর্যকে বসিয়ে ঘুরলেন তিনি। ইন্সটাগ্রামে গেরুয়া শাড়িতে অপরূপা স্ত্রীর দুষ্টু মিষ্টি চোখের দিকে অপলক তাকিয়ে থাকা তেজপ্রতাপের সেই ছবি এখন ভাইরাল। রাজনীতিবিদ তেজপ্রতাপ এখনও সেভাবে দাপট দেখাতে পারেননি বিহারের রাজনৈতিক ময়দানে। প্রেমিক তেজপ্রতাপ ইতিমধ্যেই কিন্তু চর্চার নিউক্লিয়াসে জায়গা করে নিলেন এই একটি ছবির দৌলতে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026