National

জেডিএস বিধায়কদের ১০০ কোটি টাকা ঘুষের টোপ দিচ্ছে বিজেপি, সঙ্গে মন্ত্রিত্ব, দাবি কুমারস্বামীর

বিজেপি ১০৪। কংগ্রেস ৭৮। জেডিএস ৩৮। অন্যান্য ২। এটাই ২২৫ আসনের কর্ণাটক বিধানসভা ভোটের সর্বশেষ চিত্র। ভোট অবশ্য হয়েছিল‌ ২২২টি আসনে। ফলাফল থেকে পরিস্কার এখানে কোনও দলের হাতেই ১১২টি আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার নেই। এই অবস্থায় গত মঙ্গলবার বিকেল থেকেই সরকার গড়তে তৎপর বিজেপি। অন্যদিকে সমান তৎপর কংগ্রেসের নিঃশর্ত সমর্থন পাওয়া জেডিএস। রাজ্যপাল বাজুভাই বালার কাছে ২ পক্ষই তদ্বিরে খামতি রাখেনি। কংগ্রেস, জেডিএস জোট দাবি করছে তাদের জোটের হাতে ম্যাজিক ফিগার রয়েছে। ফলে তাদের সরকার গড়তে ডাকা হোক। অন্যদিকে ম্যাজিক ফিগার না থাকলেও বিজেপি দাবি করছে তারাই সংখ্যাগরিষ্ঠ দল। তাই তাদের আগে বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হোক। এই অবস্থায় বল এখন রাজ্যপালে কোর্টে। এদিকে দু’পক্ষ কিন্তু রণনীতি বদলে চলেছে। দাবার চাল পাল্টা চালের খেলা চলছে কর্ণাটকে।

একদিকে কংগ্রেস হুমকি দিয়েছে রাজ্যপাল যদি বিজেপিকে আগে সরকার গড়তে ডাকে তবে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে প্রস্তুত। কারণ গত মঙ্গলবার থেকেই কংগ্রেস দাবি করে আসছে গোয়া সহ বেশ কিছু রাজ্যে জোটের হাতে ম্যাজিক ফিগার দেখে তাদেরই সরকার গড়তে ডেকেছেন সে রাজ্যের রাজ্যপাল। তাহলে কর্ণাটকের ক্ষেত্রে হবে না কেন? অন্যদিকে এদিন সাংবাদিকদের সামনে জেডিএস প্রধান তথা কংগ্রেস সমর্থিত জোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এইচডি কুমারস্বামী বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি তাঁদের ৩২ জন বিধায়ককে ইতিমধ্যেই বিজেপি অফার দিয়েছে। কী অফার? কুমারস্বামীর দাবি, ১০০ কোটি টাকা ঘুষ ও মন্ত্রিত্ব অফার করা হচ্ছে। যদিও ঘোড়া কেনাবেচার এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। বরং তাদের দাবি, জেডিএস, কংগ্রেস জোটকে ২ দলের অনেক বিধায়কই মন থেকে মানতে পারছেন না। ফলে বিজেপির ম্যাজিক ফিগার না থাকলেও বিধানসভায় সেই ক্ষোভ উগড়ে ক্ষুব্ধ বিধায়কেরা বিজেপিকেই সমর্থন দেবেন বলে তাঁদের বিশ্বাস। এখন দেখার এই নাটকের যবনিকা পতন ঠিক কীভাবে হয়? কীভাবেই বা শেষ হয় নাটকের টানটান ক্লাইম্যাক্স।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026