National

ফি বাকি ৩০০ টাকা, পরীক্ষায় বসতে না দেওয়ায় মৃত ছাত্র

পরীক্ষার ফি বাবদ কলেজে মাত্র ৩০০ টাকা জমা করা বাকি ছিল। ওই টাকা জমা না করায় পরীক্ষায় বসতে দেওয়া হল না এক ছাত্রকে। সেই দুঃখে, দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। সেখানকার রামকৃষ্ণ কলেজের বিসিএ বিভাগের ছাত্র বছর ২০-র মোহনলাল। পরীক্ষার আগে কলেজে সময়মতই ২৫ হাজার ৭০০ টাকা জমা করে সে। বাকি ছিল ৩০০ টাকা। সেই টাকাটা জোগাড় করে উঠতে পারেনি মোহনলাল।

অভিযোগ, বাকি ৩০০ টাকা সময়মত জমা না করায় তাঁকে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেয়নি কলেজ কর্তৃপক্ষ। মৃত ছাত্রের পরিবারের দাবি, পরীক্ষা দিতে না পারলে কেরিয়ার শেষ হয়ে যাবে। এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল মোহনলালকে। প্রবল মানসিক চাপ ও চূড়ান্ত হতাশা থেকেই শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছাত্রটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত পড়ুয়ার বাড়ির লোক এবং প্রতিবেশিরা। কলেজ কর্তৃপক্ষের অমানবিক সিদ্ধান্তের জন্য মেধাবী ছাত্রের জীবন অকালে ঝরে যাওয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তাঁরা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। বিক্ষোভকারীরা জানিয়ে দেন, জেলা প্রশাসন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে। পরে প্রশাসনের তরফ থেকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস পেলে অবরোধ তুলে নেন মৃত ছাত্রের পরিজনেরা।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026