National

বিদ্যুতের বিল কয়েক লক্ষ টাকা, আত্মঘাতী সবজি বিক্রেতা

প্রত্যেক মাসে বাড়িতে ধরা বাঁধা বিদ্যুতের বিলই আসত। হাজার টাকার বেশি অঙ্কের বিল কখনোই মেটাতে হয়নি জগন্নাথ নেহাজী শেলকে-কে। গত এপ্রিলে সেই বিল ভৌতিকভাবে একলাফে ছুঁয়ে ফেলে লক্ষ টাকার ঘর! এমন বিপুল অঙ্কের বিলের বোঝা! তাও আবার মিটিয়ে দিতে হবে ১৭ মে-র মধ্যে। নাহলে জরিমানা বাবদ গুনতে হবে আরও ১০ হাজার টাকা। জরিমানা তো দূর, ৮ লক্ষ ৬৫ হাজার ২০ টাকার বিল মেটানো কখনোই সম্ভব ছিল না পেশায় সবজি বিক্রেতা ওই ব্যক্তির পক্ষে। তাই জরিমানার হাত থেকে রেহাই পেতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।

গত বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ভরতনগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়। আত্মহত্যার আগে তিনি শরীরে পিন দিয়ে একটি সুইসাইড নোট আটকে দেন। নোটে নিজেকে শেষ করে দেওয়ার জন্য মোটা অঙ্কের বিদ্যুতের বিলকে দায়ী করে গেছেন ওই ব্যক্তি।

সবজি বিক্রেতার আত্মহত্যার খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতের পরিবার বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে বিদ্যুৎ দফতরে হানা দেয় পুলিশ। জানা যায়, ভুল করে সুনীল কোলি নামে এক কর্মী অন্য এক ব্যবসায়ীর বিল সবজি বিক্রেতার নামে তৈরি করে তাঁর বাড়িতে পাঠিয়ে দেন। অভিযুক্ত কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, বিদ্যুতের উড়ো বিল পেয়ে ইলেকট্রিক অফিসে বারবার অভিযোগ ও অনুরোধ জানিয়েছিলেন জগন্নাথ শেলকে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বিশাল অঙ্কের বিলের হাত থেকে রেহাই পাওয়ার কোনও রাস্তা খুঁজে না পেয়ে দিশেহারা অবস্থায় সবজি বিক্রেতা আত্মহত্যা করেন বলে মনে করছে পুলিশ।

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026