National

কিশোরদের হাতে প্রাণ গেল ট্যাক্সি আরোহীর

মুম্বইয়ের চেম্বুর ক্যাম্প বাস স্টপ। এখানেই গত মঙ্গলবার সকালে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। ট্যাক্সিতে বসে ছিলেন সুরেন্দ্র সিং সহ দুজন। ওখানেই ভাড়া মিটিয়ে ট্যাক্সি ছেড়ে দিচ্ছিলেন তাঁরা। সেই সময়ে সেখানে হাজির হয় ১৮ বছরের কৃষ্ণা বোয়ান্না। তার সঙ্গে ৩ নাবালকও ছিল। তারা ওই ট্যাক্সিতে যাওয়ার কথা জানায়। সুরেন্দ্র সিংরা ভাড়া মিটিয়ে নেমে গেলেই তাদের ওই ট্যাক্সিতে ওঠার কথা। কিন্তু ভাড়া মেটাতে একটু সময় লাগে সুরেন্দ্র সিংয়ের।

কেন ভাড়া মেটাতে এত সময় লাগছে তা নিয়ে ঝগড়া শুরু করে কৃষ্ণা ও তার ৩ সঙ্গী। বচসা চরমে ওঠা। অভিযোগ ওই সময়ে কৃষ্ণা ও তার সঙ্গীরা ফুটপাথ সাজানোর জন্য সিমেন্টের পেভার ব্লক তুলে সুরেন্দ্র সিংয়ের দিকে তেড়ে যায়। তা দিয়ে তাঁকে আঘাতও করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুরেন্দ্র সিং। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পরই কৃষ্ণা বোয়ান্না সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। কৃষ্ণা প্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তার আগামী ১৪ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি ৩ জন নাবালক হওয়ায় তাদের হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

News Desk

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026