National

শ্লীলতাহানিতে বাধা, রাগে বারান্দা থেকে কিশোরীকে ঠেলে ফেলে দিল যুবক

কড়া আইন এসেছে ঠিকই। সাজার মাত্রাও চড়েছে। কিন্তু তাতেও নারী নির্যাতন, শ্লীলতাহানির ঘটনায় লাগাম পড়ছে কই? কই কমছে মহিলাদের সঙ্গে পাশবিক আচরণ? শ্লীলতাহানি করার সময় বারবার বাধা আসছিল উল্টো দিক থেকে। অভিযোগ, এই ‘অপরাধ’-এ এক কিশোরীকে বারান্দা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এক যুবক। গুরুতর জখম কিশোরী হাসপাতালে ভর্তি। যার দিকে অভিযোগের আঙুল উঠেছে, সেই যুবক উত্তরপ্রদেশের শাহ‌জাহানপুর জেলার পিলখানা গ্রামের বাসিন্দা। নির্যাতিতা কিশোরীর বাড়িও ওই গ্রামে। গত মঙ্গলবার বাড়ির ভিতর ঢুকে বছর ১৫-র ওই কিশোরীর উপর চড়াও হয় অভিযুক্ত।

কিশোরীর মায়ের দাবি, এর আগেও বহুবার তাঁর মেয়েকে নানাভাবে উত্যক্ত করেছে ওই যুবক। মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। কিন্তু তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই যুবক কিশোরীর বাড়িতে চড়াও হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। নির্যাতিতার দাবি, অভিযুক্তের লালসার হাত থেকে বাঁচতে বাড়ির বারান্দার দিকে ছুটে যায় সে। তাঁর পিছু ধাওয়া করে বারান্দার কাছে পৌঁছে যায় ওই যুবকও। সেখানেই সে কিশোরীর সম্মানহানির চেষ্টা করে। এই পাশবিক আচরণ থেকে বাঁচতে লড়াই থামায়নি কিশোরীটি। বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে সে। এতেই অভিযুক্ত রেগে গিয়ে কিশোরীকে বারান্দা থেকে নিচে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নির্যাতিতার গ্রামে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026