National

শ্লীলতাহানির চেষ্টা, ভাইপোর পুরুষাঙ্গ কেটে নিলেন পিসি

আইন আছে আইনের জায়গায়। অন্যায় করলে তার বিচার ও কড়া সাজার ব্যবস্থাও আছে। কিন্তু সেইসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে বেড়েই চলেছে ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। এহেন অরাজক পরিস্থিতিতে নিজের সম্মান বাঁচাতে অতিসাহসী পদক্ষেপ নিলেন এক মহিলা। শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিলেন তিনি। মহিলার সেই দুঃসাহসিক কাণ্ডের কথাই এখন উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে। মহিলার সাহসের তারিফ না করে কেউ থাকতে পারছেন না।

গত মঙ্গলবার রাতের ঘটনা। মনোজ কুমার নামে দূর সম্পর্কের এক ভাইপো ওই মহিলার বাড়ি আসেন। বাড়িতে তিনি তখন একাই ছিলেন। অভিযোগ, ঘরের ভিতর যেখানে অন্ধকার ছিল, সেখানে আচমকাই তাঁকে জাপটে ধরে তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে ভাইপো। মহিলার দাবি, কোনওরকমে ওই যুবকের হাত থেকে নিজেকে মুক্ত করে উল্টে অভিযুক্তকেই ধরে ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে ফেলেন তিনি। তারপর যুবকের গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন। পুরুষাঙ্গ কাটা যাওয়ায় যুবক কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখনই ওই মহিলা পুলিশকে খবর দেন। রক্তাক্ত যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। তার অবস্থা এখন স্থিতিশীল। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026