National

মদ খাওয়া নিয়ে আপত্তি করায় স্ত্রীর নাক কেটে নিল স্বামী!

মদ খাওয়া নিয়ে বেজায় আপত্তি ছিল স্ত্রীর। প্রায়ই এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকত। মদ নিয়ে স্ত্রীর এত ‘নাকউঁচু’ মনোভাবে মনে মনে ফুঁসছিল স্বামী। স্বামীর সেই জমতে থাকা প্রচণ্ড রাগের ভয়ংকর মাশুল গুণতে হল স্ত্রীকে। মদ খেতে বাধা দেওয়ায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা রাজেশ কুমার তার স্ত্রীয়ের নাক কেটে নেয় বলে অভিযোগ।

প্রতিবেশিদের দাবি, গত মঙ্গলবার বিকেলে মদ খাওয়া নিয়ে স্ত্রী সঙ্গীতার সঙ্গে একপ্রস্ত কথা কাটাকাটি হয় অভিযুক্তের। অশান্তি জেরে রাজেশ ধারালো অস্ত্রের কোপে স্ত্রীর নাক কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় দ্রুত এলাকার লোকজন মধ্যবয়সী ওই মহিলাকে নিয়ে ছোটেন হাসপাতালে। মহিলার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রাজেশ কুমারের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026