National

প্রবল ঝড়বৃষ্টি, বজ্রপাতে মৃত ১৫

সোমবার সকালে প্রবল বৃষ্টিতে ভেজে কলকাতা। শহর কলকাতা ছাড়া রাজ্যের বিভিন্ন জেলাতেও ছিল ঝড়ের তাণ্ডব। এদিন বজ্রপাতে বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ১০ জনের প্রাণহানির খবর মিলেছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, ঝড়ের তাণ্ডবে প্রতিবেশি রাজ্য বিহারের জনজীবনেও ব্যাপক প্রভাব পড়েছে। বিহারে গত রবিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। কোথাও ঝড়ে ভেঙে পড়ে কাঁচা বাড়ি। কোথাও বা আবার খেতের পর খেত জুড়ে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ভারী বর্ষণ হয়েছে উত্তরপূর্ব বিহারের বিস্তীর্ণ অঞ্চলে। আরারিয়া, পূর্ণিয়া, কিষণগঞ্জ, কাটিহার, খাগারিয়া সহ একাধিক জেলায় ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃত্যুর খবর। পূর্ব বিহারেই ঝড় ও বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। যাদের মধ্যে আছে ১০ বছর বয়সের ২ বালিকা। মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026