National

যুবতী যাত্রীকে মাদক মেশানো তরল খাইয়ে ধর্ষণ, অভিযুক্ত ক্যাব চালকের বন্ধু

বাড়ি পৌঁছে না দিয়ে ক্যাবের সওয়ারি যুবতীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ক্যাব চালকের বন্ধুর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা থেকে সুরজপুর যাওয়ার জন্য একটি ক্যাব ধরেন বছর ২৫-এর এক যুবতী। গাড়িতে চালক ছাড়াও আরও এক ব্যক্তি বসেছিল। যাকে ক্যাব চালক অশোক নিজের বন্ধু বলে পরিচয় দেয়। যুবতী আপত্তি জানানোয় চালক আশ্বস্ত করে কিছুটা দূর গিয়ে অশোক নামে ওই ব্যক্তি নেমে যাবে। একথা শোনার পর তিনি ক্যাবে ওঠেন বলে পুলিশকে জানান নিগৃহীতা।

নয়ডার সেক্টর ৩৭-এ কল সেন্টারে কর্মরত ওই যুবতীর দাবি, বৃহস্পতিবার ভালোই গরম ছিল। তাই চালক তাঁকে ঠান্ডা পানীয় খেতে দিলে তিনি না করেননি। অভিযোগ, মাদক মেশানো তরল খাইয়ে যুবতীকে নেশাচ্ছন্ন করে চালক ও তার বন্ধু পরভিন নয়ডার জারকা জঙ্গলের রাস্তায় গাড়ি নিয়ে যায়। সেখানে চালকের বন্ধু যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, আচ্ছন্ন ভাব কেটে যাওয়ার পর ক্যাব চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়ে যুবতী পুলিশকে ফোন করে তাঁর সঙ্গে ঘটা যাবতীয় ঘটনার কথা জানান। পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে ক্যাব চালকসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026