পাক আকাশ ব্যবহার করতে নারাজ বিমান সংস্থাগুলি

পাকিস্তানের আকাশপথ ব্যবহার না করে, আমেদাবাদ হয়ে আরব সাগরের ওপর দিয়ে খাঁড়ি রাষ্ট্রগুলিতে পৌঁছতে চাইছে ভারতীয় বিমান সংস্থাগুলি। এ রুটে বিমান চালানোর ছাড়পত্র চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রের দ্বারস্থ হয়েছে তারা। রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া সহ জেট এয়ারওয়েজ, ইন্ডিগো, স্পাইস জেটের মত সংস্থাগুলির খাঁড়ি রাষ্ট্রগুলিতে বিমান পরিষেবা রয়েছে। তাঁরা সেখানে পৌঁছন জন্য পাকিস্তানের ওপর দিয়ে বিমান নিয়ে যেত। বর্তমানে ভারত-পাক সম্পর্কের অবনতি চরম পর্যায়ে পৌঁছনোয় তারা আর পাক আকাশপথ ব্যবহারে ভরসা পাচ্ছে না। সুরক্ষার কথা মাথায় রেখে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা। বিমান সংস্থাগুলির চিন্তা আরও বাড়িয়েছে ভারতের সাম্প্রতিক একটি পদক্ষেপ। সম্প্রতি সূচি বহির্ভূত কিছু পাক বিমান ভারতের আকাশপথ ব্যবহার করতে চাইলে সেগুলিকে ফেরত পাঠায় ভারত। ভারতের বিমান সংস্থাগুলির ধারণা পাকিস্তানও প্রতিশোধ নিয়ে একই ব্যবহার তাদের সঙ্গে করতে পারে। এদিকে বিমান সংস্থাগুলির আবেদনকে স্বীকৃতি দিতে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছতে পারলেও আর্জিটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026