National

৪০০ বছরে প্রথমবার মন্দিরে পা দিলেন পুরুষরা

কেরালার শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের কথা দেশবাসীর জানা। কিন্তু এই দেশেই তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে এমন একটি মন্দির রয়েছে যেখানে গত ৪০০ বছর ধরে পুরুষদের প্রবেশ নিষেধ ছিল!

ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার সত্যভয়া গ্রামের মা পঞ্চুবরহীর মন্দিরে কিন্তু গত ৪০০ বছরে কোনও পুরুষ প্রবেশ করতে পারেননি। ‘পবিত্রতা’ বজায় রাখতে মন্দিরটিতে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত ছিলেন পুরুষরা। এই ৪০০ বছরে মন্দিরের ঐতিহ্য মাথা পেতে মেনেও আসছেন সকলে।

স্থানীয়দের উপাস্য পঞ্চুবরহী দেবীর মন্দিরের সর্বত্র একমাত্র নারীদের অবাধ যাতায়াত। মহিলা ব্যতীত অন্য লিঙ্গের কারোর প্রবেশাধিকার নেই সেখানে৷ দেবীকে তুষ্ট করতে নিত্য পুজো হয় মন্দিরে। পুরুষ ব্রাহ্মণ দিয়ে নয়। এই গ্রামে ব্রাহ্মণ্যবাদের একাধিপত্য অচল। গ্রামের ৫ বিবাহিত দলিত মহিলা পূজারিই দেবীর নিত্যসেবার দায়িত্ব পালন করে আসেন। মন্দিরের সমস্ত কাজও তাঁদেরই হাতে। ৪০০ বছরের মধ্যে ১ দিনের জন্যও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। পুরুষরা দূর থেকে দেবীকে অন্তরের ভক্তি ও আকুতি নিবেদন করে এসেছেন। সময়ের ভ্রূকুটিতে এমন ইস্পাত কঠিন প্রথায় সাময়িক ভাঙ্গন ধরল সম্প্রতি।

বিশ্ব উষ্ণায়নের জেরে বঙ্গোপসাগরের তীরবর্তী মন্দিরটি ভাঙনের কবলে পড়েছে। উষ্ণায়নের জেরে বৃদ্ধি পেয়েছে সমুদ্রের জলস্তর। সেই নোনা স্রোতের ধাক্কা রোজ একটু একটু করে নাড়িয়ে দিয়ে চলেছে মন্দিরের ভিত। অবস্থা এমন যে আর কিছুদিনের মধ্যেই চিরকালের জন্য দেবীর মন্দির হারিয়ে যাবে সমুদ্রগর্ভে। তাই দেবীবিগ্রহকে বাঁচাতে তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন গ্রামবাসীরা। কিন্তু দেড় টন কষ্টিপাথরের একেকটি মিলিয়ে মোট ৫টি দেবীমূর্তিকে স্থানচ্যুত করা সম্ভব হয়নি মহিলা পুরোহিতদের পক্ষে। অতঃপর নিমরাজি হলেও ডাক দিতেই হয় গ্রামের ৫ পুরুষকে। তাঁদের সহায়তায় মন্দিরের গর্ভগৃহ থেকে সরানো হয় দেবী পঞ্চুবরহীর কষ্টিপাথরের বিগ্রহকে৷ নৌকা করে দেবীকে নিয়ে যাওয়া হয় অনতিদূরের বাগাপাতিয়া গ্রামের মন্দিরে৷ সেখানে দেবীর বিশুদ্ধিকরণের মধ্য দিয়ে দেবীকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026