National

ঘুটঘুটে অন্ধকারের সুযোগ নিয়ে নাবালিকাকে প্রাথমিক স্কুলের ভিতর ধর্ষণ

কখনও আইসক্রিম, কখনও চকোলেট, কখনও লজেন্স, কখনও আবার বিস্কুট। বারবার বদলে গেছে টোপের চরিত্র। বদলাচ্ছে না কেবল উপলক্ষটুকু। তারই প্রমাণ ফের মিলল ওড়িশার কটক জেলার জগন্নাথপুর গ্রামে। বিস্কুট কিনতে গিয়ে গ্রামেরই এক যুবকের বিকৃত লালসার শিকার হল ৬ বছরের নাবালিকা। গত শনিবার সন্ধেবেলা বাড়ির কাছেই একটি দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল সে। সেইসময় গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। অন্ধকার পথ ধরেই জগন্নাথপুর নোডাল প্রাথমিক স্কুলের দিকে হেঁটে যাচ্ছিল নাবালিকা। অভিযোগ, সেইসময় অন্ধকারের সুযোগ নিয়ে নাবালিকার মুখ চেপে ধরে প্রাথমিক স্কুলের ভিতর টেনে নিয়ে যায় এক যুবক। সেখানেই নাবালিকার উপর যৌন অত্যাচার চালায় অভিযুক্ত। তারপর মরণাপন্ন নাবালিকাকে ওখানে ফেলে চম্পট দেয়।

অনেকটা সময় কেটে গেলেও মেয়েকে ফিরতে না দেখে তাঁর খোঁজ শুরু করেন নাবালিকার পরিবারের লোকজন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর প্রাথমিক স্কুলের ভিতর নিস্তেজ, নগ্ন, রক্তাক্ত অবস্থায় মেয়ের খোঁজ পান তাঁরা। নাবালিকার মুখ, ঘাড়, মাথা ও গোপনাঙ্গে গভীর ক্ষতের চিহ্ন ছিল। নির্যাতিতাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছোটেন তাঁর বাড়ির লোকজন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রামেরই বাসিন্দা মহম্মদ মুস্তাক নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026