মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বর সহ ৭ জনের। শুক্রবার রাতে বরকে নিয়ে কনের বাড়ির দিকে রওনা দেন পাত্রের পরিবারের লোকজন। চালক ও বরকে নিয়ে মোট ১২ জন যাত্রী টাটা সুমো করে উত্তরপ্রদেশের আকবরপুর এলাকা থেকে খোড়ার দিকে যাচ্ছিলেন। গাজিয়াবাদের বিজয়নগর থানা এলাকায় ২৪ নম্বর জাতীয় সড়কের কাছে গাড়ি পিছনের দিকে নিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। টাল সামলাতে না পেরে রাস্তার ধারে ২০ ফুট গভীর নালায় উল্টে পড়ে সাদা টাটা সুমো।
পুলিশের প্রাথমিক অনুমান, যাত্রীরা ঘটনার আকস্মিকতায় নিজেদের বাঁচানোর সুযোগ অব্দি পাননি। ঘটনাস্থলে মৃত্যু হয় ৭ জনের। গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বিয়ে করতে আসার পথে বর ও তাঁর আত্মীয়দের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পাত্র ও পাত্রী ২পরিবারেই।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…