পিৎজা, প্রতীকী ছবি
লোভনীয় ইতালিয় পদ পিৎজা ভাল লাগে না এমন মানুষ হয়তো কমই আছেন। পুলিশরাও তো রক্তমাংসের মানুষ! তাই তাঁদেরও মাঝে মধ্যে পিৎজা খেতে ইচ্ছা হতেই পারে! তাই থানায় ক্রেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে আসা রেস্তোরাঁ মালিকের কাছে পিৎজার আবদার করে বসেছিলেন উত্তরপ্রদেশের হাসনগঞ্জ থানার এসআই। অভিযোগ, ঠিক আবদার নয়, কার্যত টাকার বদলে পিৎজার ‘ঘুষ’ চেয়ে বসেন সুমিত্রা দেবী নামে ওই মহিলা এসআই। অভিযোগ এফআইআরের কপি নিয়ে যাওয়ার সময়ে রেস্তোরাঁ মালিককে পিৎজা ও চিলি চিকেন আনার জন্য বলেন তিনি। এসআইয়ের এহেন দাবির ‘বিরল’ মুহুর্তটিকে ততক্ষণে থানায় উপস্থিত কেউ একজন ফোনে ভিডিও করে নেন।
ভিডিওটি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়ে যায় লখনউ প্রশাসন। রোহিত বেরি নামে রেস্তোরাঁর মালিকের সঙ্গে যোগাযোগ করা হয় প্রশাসনের তরফ থেকে। রেস্তোরাঁর মালিক পুলিশকে জানান, তাঁর হোটেলে খেতে আসা শিবেন্দ্র নামে এক ক্রেতা ৭ হাজার টাকা বিল করলেও তাঁকে এক পয়সা দেননি। এই বিষয়ে বৃহস্পতিবার এসআই সুমিত্রা দেবীর কাছে অভিযোগ জানাতে গেলে তাঁকে হয়রানির শিকার হতে হয় বলে পুলিশকে জানিয়েছেন রেস্তোরাঁর মালিক। পিৎজার বিষয়টিও জানান তিনি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত শুক্রবার এসআই সুমিত্রা দেবীকে সাসপেন্ড করে উর্ধ্বতন কর্তৃপক্ষ।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…