National

২ রাজ্য, ১ ছবি, ফের বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুন

বিয়েবাড়ি কি আদৌ সুরক্ষিত নাবালিকাদের জন্য? বিয়ের আনন্দে তাঁদের সামিল হওয়া কি আদৌ নিরাপদ? এটা ধর্ষণকাণ্ডের পরে এই প্রশ্নই তুলে দিল ছত্তিসগড় এবং উত্তরপ্রদেশ এই ২ পড়শি রাজ্যের ২টি ঘটনা। বিয়েবাড়িতে এসে গত সোমবার এটায় স্থানীয় যুবকের যৌন লালসার শিকার হয় ৮ বছরের এক নাবালিকা। পরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরে এল ঠিক ৩ দিনের মাথায়।

অকুস্থলও উত্তরপ্রদেশের সেই এটা জেলা। গত বৃহস্পতিবার কেলথা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ‘তিলক’ পর্ব চলছিল। বিয়েবাড়ির আনন্দে মশগুল ছিলেন সকলে। অভিযোগ রাত ১০টা নাগাদ বাড়ির কয়েকজনের নজরে পড়ে তাঁদের পরিবারের এক ৯ বছরের বালিকা নিখোঁজ। পুলিশে খবর দেওয়া হয়। শুরু হয় খোঁজ। অবশেষে রাত ৩টের সময় বাড়ির অদূরে এক কোণায় ওই নাবালিকার রক্তাক্ত দেহের খোঁজ মেলে। দেহটি ময়না তদন্তে পাঠান হয়েছে। ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে পিন্টু কুমার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ে। বিয়েবাড়িতে আসা ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল ধর্ষক। বৃহস্পতিবার সকালে ছত্তিসগড়ের কবীরধাম জেলার বাগহারা গ্রামের শুকিয়ে যাওয়া একটি নদীর চর থেকে উদ্ধার হয় নাবালিকার ক্ষতবিক্ষত বিকৃত দেহ। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঘটনার পর থেকে পলাতক উত্তম সাহু নামে বরপক্ষের এক আত্মীয়। পুলিশের অনুমান, উত্তম শাহুই নাবালিকার ওপর অমানুষিক অত্যাচারের পর তাকে নৃশংসভাবে খুন করেছে। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026