National

বাবার মৃত্যুর ১৫ দিন পর ঝলসে মৃত ৩ বোন, ঘনীভূত রহস্য

মা মারা গেছেন অনেকদিন আগে। ১৫ দিন আগে মারা গেছেন বাবা পি গণপতি রাও। বাবার মৃত্যু শোক সহ্য করতে না পেরেই কী তবে ১৫ দিন বাদে আত্মঘাতী হলেন ৩ বোন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে পুলিশের মনে। নাকি এর পিছনে আরও জটিল কোনও রহস্য লুকিয়ে আছে? কারণ যাই হোক ঘটনাটি মর্মান্তিক সন্দেহ নেই।

ওড়িশার মালকানগিরি জেলা সদরের তালশাহী এলাকার বাসিন্দা ৩ বোন রুণুকা রাও, মানেকা রাও এবং কে মাঙ্গা। অবিবাহিত এই ৩ বোনেরই ঝলসানো দেহ উদ্ধার হল তাঁদেরই ঘর থেকে। পুলিশ জানাচ্ছে,গত বুধবার সকালে রাজামুন্দ্রীতে গোদাবরীর জলে পিতার অস্থি বিসর্জন করতে যান মৃতাদের ২ ভাই। আরেক ভাই যান বাজার করতে। বাড়িতে ছিলেন সদ্য পিতৃহারা ৩ বোন। আচমকাই তাঁদের ঘর থেকে গলগল করে কালো ধোঁয়া বার হতে দেখেন প্রতিবেশিরা। প্রতিবেশিদের দাবি, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ভিতরে ঢুকে ৩ যুবতীকে উদ্ধার করতে পারেননি তাঁরা। বরং দ্রুত দমকলে খবর দেন। কিন্তু দমকল যতক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছায়, ততক্ষণে আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ বোনের।

পুলিশের প্রাথমিক অনুমান, বাবার মৃত্যুর পর ২ ভাই ও ৩ বোনের কাঁধে এসে চেপেছে পারিবারিক ব্যবসার যাবতীয় দায়িত্ব। এদিকে ব্যবসার অবস্থাও খুব একটা ভাল নয়। সংসারে অর্থাভাবও প্রকট। এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করাটা আর সম্ভব হয়নি। তার সঙ্গে ছিল বাবাকে হারানোর শোক। সবমিলিয়ে ৩ বোন আত্মহত্যার চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। যদিও আত্মহত্যার তত্ত্বের পাশাপাশি এভাবে ঝলসে মৃত্যুর পিছনে আর কোনও কারণ লুকিয়ে আছে কিনা তাও খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026