National

মায়ের সঙ্গে প্রেম করায় মধ্যবয়স্ক ব্যক্তিকে কুপিয়ে মারল ছেলে

অন্য পুরুষের সঙ্গে মা অবৈধ সম্পর্কে লিপ্ত। মায়ের এমন ‘ব্যভিচার’ কিছুতেই মন থেকে মানতে পারেনি ছেলে আমন। এই নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি ছিল নিত্য দিনের ঘটনা। মায়ের প্রেমিক মধ্যবয়স্ক রাজু ওরফে মামরাজের সঙ্গেও ঝামেলা হয়ে যায় বছর ২০-র তরুণের। অভিযোগ, তুমুল অশান্তির পরেও ছেলের আপত্তি কানে তোলেননি মা। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছিলেন দিল্লির দ্বারকা অঞ্চলের বাসিন্দা ওই মহিলা। এতেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় আমনের। অভিযোগ, মাকে উচিত শিক্ষা দিতে বন্ধু আশিস ও সাহিলকে নিয়ে মারাত্মক ফন্দি আঁটে সে।

পরিকল্পনা মাফিক গত ১৭ এপ্রিল মায়ের সঙ্গে বছর ৪০-এর রাজু দেখা করতে এলে তাঁর উপর চড়াও হয় ৩ বন্ধু। পুলিশ জানাচ্ছে, আড়ালে নিয়ে গিয়ে রাজুকে পরপর ২২ বার ধারালো অস্ত্রের কোপে ফালাফালা করে দেয় তারা। এরপর মৃতপ্রায় রাজুকে ফেলে রেখে চম্পট দেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁকে হরি নগরের দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তদন্তে নেমে আমনের মোবাইল নম্বর ট্র্যাক করে গত বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ৷ বাড়িতে আসতে বহুবার মানা করার সত্ত্বেও মায়ের সঙ্গে দেখা করতে আসায় মামরাজকে সে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে৷ জেরায় এ কথা স্বীকার করেছে অভিযুক্ত৷ পরে আমনের ২ পলাতক বন্ধুকেও গ্রেফতার করে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026