National

মহাভারতের যুগেও ভারতে ইন্টারনেট ছিল, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

মহাভারতের যুগেও ইন্টারনেট, স্যাটেলাইট ছিল। ভারতে সেই আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল। তা না হলে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের সময় সঞ্জয় কীভাবে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রে না থেকেও যুদ্ধের ধারাবিবরণী শোনাতে পেরেছিলেন? তার মানে সে সময়ে তিনি কোনওভাবে সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই ব্যাখ্যায় আপাতত গোটা দেশ জুড়ে হৈহৈ পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া তোলপাড়। আগরতলায় একটি সরকারি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব বেশ জোরের সঙ্গেই এই দাবি করে বলেন, যে দেশে সেই সময়েই এত আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল, সেই দেশে তিনি জন্মগ্রহণ করেছেন ভাবতে তাঁর গর্ব হয়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের জবাব দিতেও ছাড়েননি বিপ্লব দেব। সাফ জানিয়েছেন, যাঁরা সমালোচনা করছেন তাঁর নিচু মনের মানুষ। এ দেশে মহাভারতের যুগেও যা জানা যায় তার প্রতিটি বিষয়ই বিজ্ঞানভিত্তিক। সে সময়েও বিজ্ঞানের বাইরে কিছুই হয়নি। এত আধুনিক প্রযুক্তি সে সময়ে ভারতই আবিষ্কার করেছিল। এজন্য সকলের গর্ব বোধ করা উচিত।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026