National

স্ত্রীর দেহাংশ মাটিতে পুঁততে গিয়ে হাতেনাতে পাকড়াও স্বামী

পরিকল্পনা ছিল স্ত্রীর দেহের প্রতিটি টুকরো আলাদা আলাদা স্থানে পুঁতে দেওয়ার। যাতে কেউ কোনওভাবে মৃতদেহের পরিচয় না জানতে পারে। আর খুনির টিকির সন্ধান না পায়। অভিযোগ, সেই উদ্দেশ্যে স্ত্রীর শরীরের ১১টি টুকরো ব্যাগে ভরে গন্তব্যের দিকে রওনা দেয় শাহনওয়াজ শেখ। গা শিউড়ে ওঠা ঘটনাটি সম্প্রতি ঘটেছে গুজরাটের সুরাটে। মৃত মহিলার নাম জুলেখা। অভিযুক্ত শাহনওয়াজের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন তিনি।

পুলিশ জানাচ্ছে, শাহনওয়াজ ইদানিং তার প্রথম স্ত্রীর সঙ্গে থাকত। এই নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চরম অশান্তি চলছিল তার। অশান্তি থেকে রেহাই পেতে গত রবিবার রাতে সুরাটের লাল গেট এলাকায় দ্বিতীয় স্ত্রীর ফ্ল্যাটে যায় শাহনওয়াজ। প্রথম স্ত্রীর সঙ্গে ঘর করা নিয়ে ফের স্বামীর সঙ্গে ঝামেলা শুরু হয় জুলেখার।

সুরাট পুলিশ জানিয়েছে ঝগড়া চলাকালীন রাগের চোটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর তাঁর দেহ খণ্ডবিখণ্ড করে অভিযুক্ত। তারপর সুযোগ বুঝে নির্জন ফাঁকা জায়গায় মাটি খুঁড়ে দেহের একেকটা টুকরো মাটিতে পুঁতে ফেলার পরিকল্পনা আঁটে।

এত সাবধানতা অবলম্বন করেও যদিও শেষরক্ষা হয়নি। স্ত্রীর কাটা হাত আর পায়ের টুকরো মাটিতে পোঁতার সময় ঘটনাস্থলে এসে পড়েন এক পুলিশকর্মী। তাঁর দাবি, মাটিতে কি পোঁতার চেষ্টা করা হচ্ছে জানতে চাইলে প্রথমে অসংলগ্ন কথা বলতে শুরু করে শাহনওয়াজ। জেরার মুখে সে অপরাধের কথা স্বীকার করে বলে দাবি পুলিশের। অভিযুক্তকে নিয়ে ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মৃতার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় শাহনওয়াজকে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026