National

খেতে চিতা সাজিয়ে গাছ থেকে মরণঝাঁপ কৃষকের

বাজারে ৬০ হাজার টাকার দেনা। সেই দেনা শোধ করতে গেলে চলতি মরসুমে প্রচুর তুলোর ফলন হতে হত। ফসল বেচে যে দাম উঠত, তাই দিয়ে শোধ করা সম্ভবও ছিল মোটা অঙ্কের ঋণ। এই আশাতেই ফসল তোলার অপেক্ষায় দিন গুনছিলেন কৃষক মাধব শঙ্কর রাওয়াত। কিন্তু তাঁর সেই আশা পূরণ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় পোকামাকড়ের দল। পোকার হানায় নষ্ট হয়ে যায় সিংহভাগ ফসল। রয়ে যায় মাত্র ৩ কুইন্টাল তুলো, যা দিয়ে ধার শোধ সম্ভব নয়।

এই ক্ষতি সহ্য করতে পারেননি মাধব শঙ্কর। মনের দুঃখে নিজের খেতে চিতা সাজিয়ে আত্মহত্যা করলেন প্রবীণ এই কৃষক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভতমল জেলার সাভলেশ্বর গ্রামে। মৃতের ছেলের দাবি, প্রতিবারের মত এবারেও ৪ একর জমি জুড়ে তুলোর চাষ করেন মাধব। ফলন ভালোই হয়েছিল। কিন্তু পোকার হানায় প্রচুর পরিমাণ তুলো নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ে যায় দেনায় জর্জরিত কৃষকের। পুলিশের প্রাথমিক অনুমান, সেই শোকে গত শনিবার খেতে একটি তুলো গাছের নিচে চিতা সাজিয়ে তাতে আগুন জ্বালান ওই কৃষক। তারপর গাছ থেকে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃতের পরিবারের বয়ানের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026