National

বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুন, অভিযুক্ত গ্রেফতার

বিয়েবাড়ি মানেই হৈ-হুল্লোড়। লোকজনের চূড়ান্ত ব্যস্ততা। অভিযোগ সেই সুযোগে বিয়েবাড়িতে আসা এক নাবালিকাকে অন্যত্র ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করল এক তরুণ। চাঞ্চল্যকর এই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে যোগী রাজ্যের এটা জেলার শীতলপুর গ্রামে। পরিচিতের বিয়ে উপলক্ষে ৮ বছরের মেয়েকে নিয়ে গ্রামে এসেছিলেন নাবালিকার পরিবার। সোমবার রাতে ছিল বিয়ের অনুষ্ঠান। মৃত নাবালিকার মা-বাবার দাবি, রাতের দিকে বিয়ের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় সকলেই বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাছাড়া বিয়েবাড়িতে খুব জোরে গানবাজনা চলায় চারপাশের কোনও আওয়াজ কানে আসছিল না।

মৃতার অভিভাবকদের দাবি, বর-কনের মালাবদলের অনুষ্ঠানের পরই তাঁরা লক্ষ্য করেন মেয়েকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছেনা। বিয়েবাড়িতে মেয়েকে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু হয়। অবশেষে রাত দেড়টা নাগাদ বিয়েবাড়ির অনতিদূরে একটি নির্মীয়মাণ বাড়িতে অর্ধ নগ্ন অবস্থায় উদ্ধার হয় নাবালিকার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নাবালিকার পরিজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সোনু জাতাভ নামে এক স্থানীয় তরুণের যুক্ত থাকার বিষয়ে নিশ্চিত হন তদন্তকারিরা। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026