National

শ্বশুরবাড়িতে অত্যাচারের ভিডিও পাঠিয়ে পণ চাইল বেপরোয়া জামাই

পণের দাবিতে বধূ নির্যাতনের ঘটনার কথা আকছার শোনা যায়। টাকা না পেয়ে গৃহবধূ খুনের নৃশংস ঘটনাও দেশের নানা প্রান্তে নানা সময়ে ঘটে চলেছে। এমন পরিস্থিতিতে এক জামাইয়ের বেপরোয়া ভয়ংকরতায় কার্যত তাজ্জব গোটা দেশ। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা এক ব্যক্তি সম্প্রতি একটি ভিডিও পাঠায় তার শ্বশুরবাড়িতে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গেছে স্থানীয় প্রশাসনিক মহলে। ভিডিওতে দেখা গেছে এক সংজ্ঞাহীন মহিলার হাত ওড়না দিয়ে শক্ত করে বাঁধা। বাঁধা রয়েছে সিলিং ফ্যানের সঙ্গে। মহিলাকে দেখেই বোঝা যাচ্ছে তাঁর ওপর দিয়ে নির্যাতনের ঝড় বয়ে গেছে। কিন্তু কেন এমন এক ভয়ংকর ভিডিও?

ভিডিওটির সঙ্গে জুড়ে দেওয়া একটি বার্তাই সেকথা পরিস্কার করেছে। অভিযোগ, বার্তায় শ্বশুরবাড়ির কাছে টাকা চেয়ে রীতিমত হুমকি দিয়েছে পণের জন্য বেপরোয়া ওই ব্যক্তি। নির্যাতিতা বধূর আত্মীয়দের দাবি, চাঞ্চল্যকর ভিডিওটিতে শ্যালকের কাছে ৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত ব্যক্তি। টাকা না দিলে ভবিষ্যতে স্ত্রীর উপর সে এইরকম অত্যাচার চালাবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। নির্যাতিতা বধূর দাবি, বাপের বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় কিছুদিন আগে তাঁকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে স্বামী। প্রচণ্ড মারে অজ্ঞান হয়ে গেলে তাঁকে ফ্যানের সঙ্গে বেঁধে ভিডিও বানায় অভিযুক্ত। ভাইরাল ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026