National

গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন, মিলল নাবালিকার দেহ

হরিয়ানার রোহতকে মিলল নাবালিকার প্যাকেটবন্দি দেহ। সোমবার সকালে রোহতকের টিটোলি খাল থেকে উদ্ধার হয় এক নাবালিকার গলাপচা দেহ। এদিন খালে একটি সবুজ প্লাস্টিক ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে খাল থেকে প্লাস্টিকটি উদ্ধার করে। দুর্গন্ধময় প্লাস্টিকের মুখ খুলতেই বেরিয়ে পড়ে এক নাবালিকার দেহ। মৃতার পচন ধরা দেহের কাঁধের কাছ থেকে উধাও ছিল ২ হাত!

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত ৯-১০ বছরের নাবালিকাকে খুন করার পর তাঁর দেহ ক্ষতবিক্ষত করা হয়। কয়েকদিন আগেই প্লাস্টিকে ভরে নাবালিকার দেহ খালে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের। নাবালিকার গোপনাঙ্গে চোট থাকায় ধর্ষণের সম্ভাবনা প্রবল বলে মনে করছে পুলিশ। তবে এখনও মৃত নাবালিকার পরিচয় জানতে পারেনি পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। খোঁজ চলছে এরমধ্যে স্থানীয় কোনও পরিবার তাঁদের নাবালিকা মেয়ের নিখোঁজের ডায়েরি করেছেন কিনা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026